আজ অনেক দিন পর আমর ব্লগে লিখছি। আর সবচেয়ে মজার ব্যাপার হল… এই প্রথম আমি আমার ব্লগে লিখছি বাংলায় । খুবই ভাল লাগছে। একদম অন্য রকম। তাই আজ থেকে নতুন একটি ক্যারাগরি তৈরি করলাম আর নাম দিলাম ‘আমার বাংলা’। আর আমার ধারণা আমার মতন অনেকেই আছে যারা বাংলা লিখতে কি-বোর্ডের কি খুলে ফেলবার মতন অবস্থা … হা: হা: হা: ..। তাদের জন্য আছে বেশ ভাল কিছু উপায়। আর তা হল ওয়েব-বেস্ড বাংলা ফোনেটিক কি-প্যাড অথবা অথবা অভ্র ফোনেটিক কি-বোর্ড। এই কি-প্যাড গুলো খুবই উন্নত মানের এবং ফ্রি-সফ্টওয়্যার লাইসেন্স এর আওতা ভুক্ত। তাই সহজেই ব্যবহার যোগ্য। প্রথম দিকে লিখতে যদিও একটু কষ্ট হয়েছে তবে এখন পুরোপুরি হাতে চলে এসেছে । তাই এই লিংক গুলো সংগ্রহে রাকছি।
১। ত্রিভুজ প্যাড
২। বাংলা অনলাইন টুল
৩। ভার্চুয়াল কি-বোর্ড
মাত্র ১০ মিনিট একটু মনযোগ দিয়ে প্র্যাকটিস করলেই আমার মনে হয় বাংলায় খুব সহজেই লিখতে পারা সম্ভব। যদি কার সত্যি ইচ্ছা হয় তাহলে একবার অন্তত সাইট গুলো ঘুরে আসতে পারেন।
কষ্ট করে আমার এই লিখাটি পড়বার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Entries categorized as ‘আমার বাংলা’
বাংলা ফোনেটিক কি-প্যাড
November 3, 2008 · Leave a Comment
Categories: আমার বাংলা
Tagged: Bangla Computing, Bangla key-pad, Bangla keyboard



